মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে আসায় গত বৃহস্পতিবার এইচএসসির প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেনি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা। তবে আজ রবিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবে সে। তার মায়ের শারীরিক অবস্থাও এখন বেশ ভালো।

গতকাল শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।