মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি।


মালার চাদরে শায়িত অভিনেত্রী শেফালি জ়ারিওয়ালার মরদেহ। ২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মায়ানগরী। লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হলেন স্বামী পরাগ ত্যাগী এবং তাঁর মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দিলেন চুমু। শেষ বারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হল অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী পাওয়া গিয়েছে?